বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে-ইব্রাহিম আজিজি ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কাঁপল দুবাই ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে জুলাই স্মৃতি জাদুঘর-প্রধানমন্ত্রী জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় মানুষের বিজয়ের দিন-প্রধানমন্ত্রী পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বটিয়াঘাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় ট্রাক চাপায় নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ঘোড়াঘাট পৌর বিএনপির উদ্যোগে ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত

দিঘলিয়ায় ট্রাক চাপায় নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‍্যাব-৬

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদ হোসেন দিঘলিয়া প্রতিনিধি:: দিঘলিয়ায় ট্রাক চাপায় তিনজন মোটর সাইকেল আরোহী নিহতের ঘটনায় মামলা রুজুর ২৪ঘন্টার মধ্যে মনোয়ার হোসেনের পুত্র ট্রাক চলক তরিকুল ইসলামকে (৪৬) গ্রেফতার করেছে র‍্যাব-৬।
র‍্যাবের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব ৬ সিপিএসসি ও ঝিনাইদহ ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন নলডাঙা এলাকায় অভিযান পরিচালনা করে আসামী তরিকুলকে গ্রেফতার করে।
গ্রেফতার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই ২০২৬ ইং রাত ৯টা ৪৫ ঘটিকায় দিঘলিয়া উপজেলার গাজিরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামে পাকা সড়কে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মঞ্জিল শেখের পুত্র সিহাব শেখ (২৪) সাং- উথালি, কালিয়া, নড়াইল গুরুতর আহত হন। এছাড়া মোটর সাইকেলের অন্যান্য আরোহীর মধ্যে চালক সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), শালিকা রুবিয়া খাতুন (১৬) এবং তার শিশু বাচ্চা মায়মুনা (০২) ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।
এঘটনায় মোটরসাইকেল চালক সিহাব শেখ বাদী হয়ে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেন যার নং-১। এরই ফলশ্রুতিতে আসামীকে গ্রেফতার করে র‍্যাব ৬।
উল্লেখ্য, র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews