বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
জুলাই সনদ ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে যেতে বাধ্য করা হবে-ইব্রাহিম আজিজি ২০ মিনিটে ৭ বিস্ফোরণে কাঁপল দুবাই ফ্যাসিবাদের মুখোশ উন্মোচন করবে জুলাই স্মৃতি জাদুঘর-প্রধানমন্ত্রী জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয়া রাষ্ট্রের পবিত্র দায়িত্ব-ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় মানুষের বিজয়ের দিন-প্রধানমন্ত্রী পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত বটিয়াঘাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় ট্রাক চাপায় নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ঘোড়াঘাট পৌর বিএনপির উদ্যোগে ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে নানা কর্মসূচি

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খুলনা সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে মঙ্গলবার ৫ আগস্ট দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানমালায় ছিল আলোচনা সভা, শিক্ষার্থীদের বক্তব্য, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

কলেজ অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মো. মাইনুল আহসান।

এ সময় উপস্থিত ছিলেন, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর পলি রানী দাস, আর্কিটেকচার বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর মো. সাইফুল ইসলাম, নন-টেক বিভাগের বিভাগীয় প্রধান ও চিফ ইন্সট্রাক্টর নিমাই চন্দ্র সরদার ও মো. আমিরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর গৌতম কুমার ধর এবং সিভিল টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ইন্সট্রাক্টর মৌসুমী আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

আলোচনা সভায় বিভাগীয় প্রধান ও অন্যান্য বক্তাদের বক্তব্যের পর সমাপনী বক্তৃতা করেন অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন। তিনি ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণআন্দোলনের পটভূমি, তাৎপর্য এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় এর গুরুত্ব তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মত্যাগ স্মরণ করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews