বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাংহাই জোট সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে পুতিন

  • প্রকাশিত: বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানে পৌঁছেছেন। বুধবার (০৩ জুলাই) ক্রেমলিন জানিয়েছে, সেখানে তিনি রাজধানী আস্তানায় সাংহাই জোটভুক্ত দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

নয় সদস্যের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও), যা মস্কো থেকে বেইজিং পর্যন্ত বিশ্বের একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে। এতে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে।

এর স্থায়ী সদস্যরা হলো; এই বছরের আয়োজক কাজাখস্তান, ভারত, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং নতুন সদস্য রাষ্ট্র ইরান।

এই বছর বেলারুশ যোগ দেবে বলে আশা করা হচ্ছে। ২০২৩-এর এসসিও শীর্ষ সম্মেলনে বেলারুশ এর সদস্য হবে বলে জানানো হয়।

ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ‘৩-৪ জুলাই এসসিও সদস্য দেশগুলোর নেতারা সংস্থার মধ্যে বহুমুখী সহযোগিতা আরও গভীর করার জন্য এবং এর কার্যক্রমের উন্নতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন।’

ক্রেমলিন বলেছে, পুতিন শীর্ষ সম্মেলনে নেতাদের আরও কয়েকজনের সাথে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews