বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

হার্ট অ্যাটাকের পর চিকিৎসাধীন অবস্থায় মিশরীয় ফুটবলারের মৃত্যু

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: ম্যাচ চলাকালীন অবস্থাতেই হার্ট অ্যাটাক করেছিলেন মিশরের জাতীয় দলের ফুটবলার আহমেদ রিফাত। এরপর প্রায় ৪ মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তিনি মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৬ জুলাই) তার ক্লাব মর্ডান স্পোর্ট মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

ক্লাবটি এক বিবৃতিতে বলেছে, ‘মডার্ন ফিউচার এফসি আহমেদ রিফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছে। স্বাস্থ্যের গুরুতর অবনতির ফলে মিশরীয় জাতীয় দলের এই খেলোয়াড় মারা গেছেন। ২০২৪ সালের ১১ মার্চ স্বাস্থ্য সংকটের পরে দীর্ঘদিন বেঁচে থাকার সংগ্রাম করে আজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।’

গত ১১ মার্চ মিশরীয় প্রিমিয়ার লিগের একটি ম্যাচ চলাকালীন হার্ট অ্যাটাক করেন রিফাত। ৮৮ মিনিটে মাঠেই অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। পরে হাসপাতালের নিবিড় রক্ষণাবেক্ষণ ইউনিটে (আইসিইউ) নিয়ে যাওয়া হয় রিফাতকে।

হাসপাতালের চিকিৎসকরা রিফাতকে হৃৎস্পন্দন নিয়মিত রাখার জন্য কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র ‘পেস-মেকার’ দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। পরে তার শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়। সেখানেই রিফাতের চিকিৎসা চলছিল।

রিফাতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিশর জাতীয় দলের অধিনায়ক ও লিভারপুল তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। মিশরের জাতীয় দলের জার্সি ৭বার গায়ে জড়িয়েছেন রিফাত। ২টি গোলও করেছিলেন এই স্ট্রাইকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews