1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

দাকোপে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

দাকোপ (খুলনা) প্রতিনিধি:: যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্যদিয়ে খুলনার দাকোপে ৯দিন ব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২০২৪ উদ্বোধন হয়েছে। উপজেলা রথযাত্রা উদ্যাপন কমিটি এ উৎসবের আয়োজন করেন।
রবিবার (৭ জুলাই) বেলা ১২টায় চালনা বৌমার গাছতলা উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে উপজেলা রথযাত্রা উদ্যাপন কমিটির আহবায়ক ডাঃ সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব গোবিন্দ বিশ^াসের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবুল হোসেন। রথযাত্রার তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনী অধ্যাপক জয়শ্রী চক্রবর্তী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়ন্তী রাণী সরদার, এবিএম রুহুল আমীন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গৌতম সাহা, দেবাশীষ ঢালী, মোহনলাল সাহা, বিকেন্দ্র নাথ গাইন , পরিমল চন্দ্র বিশ্বাস , শেখর রায় , শিশির বিশ্বাস, অমরেশ কুমার ঢালী,  ভবেন্দ্র নাথ রায় , শিবপদ মন্ডল, সমরেন্দ্র নাথ সরকার, পরিমল রায় । সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট