1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি সরকার চাইলে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না পাকিস্তান-পিসিবি চেয়ারম্যান স্বাধীনতাবিরোধীরা এখন ভোট চাচ্ছে: মির্জা ফখরুল লেবার পার্টিকে যুক্ত করে জামায়াতের ফের ১১ দলীয় জোট গঠন অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না: জিএম কাদের জর্জিয়ায় নিজ হাতে স্ত্রীসহ ৪ খুন, আলমারিতে লুকিয়ে প্রাণ বাঁচাল তিন শিশু ভারতের গুরুত্বপূর্ণ সহযাত্রী বাংলাদেশ ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মহান স্বাধীনতা অর্জন করেছি-প্রধান উপদেষ্টা পাইকগাছায় ফ্রেন্ডশিপ নবপল্লবের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করলেন- ইউএনও রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৯ ভারতীয় কর্মকর্তার অনুমতি ছাড়া দেশত্যাগ

৪৩ হাজার শিক্ষার্থীকে জাল সনদ দিয়েছে বিশ্ববিদ্যালয়

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ৪৩ হাজার শিক্ষার্থীকে জাল সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ৪৩ হাজারের বেশি জাল সনদ দেওয়া হয়েছে।

যোগিন্দর সিং নামের ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি ২০১৩ সালের পর থেকে এই ৪৩ হাজার ৪০৯টি জাল সনদ দিয়েছে। দুই বছর আগে ২০২২ সালে ফিজিক্যাল ট্রেইনিং ইনস্ট্রাক্টর (পিটিআই) পরীক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করা ১ হাজার ৩০০ জন আবেদনকারী তাদের সনদ জমা দেওয়ার পর বিষয়টি সামনে আসে।

সরকারি তথ্যানুসারে, ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়টিকে মাত্র ১০০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানোর অনুমতি দেওয়া হয়। ২০২০ সালের আগে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন তারাই কেবল ২০২২ সালের পিটিআই পরীক্ষার জন্য যোগ্য ছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এসব শিক্ষার্থীদের অনেকের ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয়টি প্রকৃত সনদ ইস্যু করেনি।

ক্ষমতার অপব্যবহারসহ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা যোগিন্দর সিং দালালকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পরই এই বিষয়টি সামনে আসে।

রাজস্থান পুলিশের ডিআইজি প্যারিস দেশমুখ বলেন, ২০১৩ সাল থেকে বিশ্ববিদ্যালয় ৭০৮টি পিএইচডি, ৮ হাজার ৮৬১টি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং শারীরিক শিক্ষায় ১ হাজার ৬৪০ ডিগ্রি প্রদান করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট