1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
একটি দলের কর্মকাণ্ড মানুষ ১৯৭১ সালে দেখেছে-তারেক রহমান নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার প্রয়োজন নাও হতে পারে-মেডিকেল বোর্ডের চিকিৎসক সেনাবাহিনীর উপর হামলার প্রতিবাদে ঘোড়াঘাটে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী সংগঠনের সংবাদ সম্মেলন। পাইকগাছায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কমিটির সভা এনসিপিসহ তিন দলের ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ ঘোষণা মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১১ জেলে উদ্ধার ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় সিইসি ও চার নির্বাচন কমিশনার

ট্রাম্পের ওপর গুলি করা ব্যক্তি সম্পর্কে যা জানা গেলো

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থা এফবিআই। হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স মাত্র ২০ বছর। বন্দুকধারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন তিনি।

জানা গেছে, ম্যাথিউ পেনসিলভানিয়ার বেথেল পার্ক এলাকা থেকে এসেছিলেন। এলাকাটি ট্রাম্পের সমাবেশস্থল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে।

হামলাকারীর গুলিতে সমাবেশে অবস্থানরত এক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর মার্কিন সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হন হামলাকারীও। এফবিআই তাৎক্ষণিকভাবে ম্যাথিউ’র পরিচয় প্রকাশ করেনি। তারা মূলত হামলাকারীর ডিএনএ রিপোর্টের জন্য অপেক্ষা করছিল।

পেনসিলভানিয়ার বেথেল পার্কের বাসিন্দা ২০ বছর বয়সী এই যুবক সমাবেশের মঞ্চ থেকে ১৩০ গজ দূরের একটি ভবনের ছাদ থেকে ট্রাম্পকে লক্ষ্য করে কমপক্ষে আটটি গুলি ছোড়েন। এতে ট্রাম্প আহত হলেও, তার আঘাত খুব একটা গুরুতর নয়। এরই মধ্যে হাসপাতাল থেকে বাড়িতে গেছেন তিনি।

এদিকে, ভয়াবহ এ ঘটনায় যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংস্থাগুলোর তৎপরতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিপুল উপস্থিতি থাকা সত্ত্বেও, সাবেক একজন প্রেসিডেন্টের ওপর কীভাবে এমন হামলা হতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

চলতি বছরের নভেম্বরে হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির হয়ে লড়বেন ট্রাম্প। এর মধ্যেই তাকে হত্যাচেষ্টার ঘটনা ঘটলো। -সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট