1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার জন্ম–মৃত্যু নিবন্ধন সেবায় গতি আনতে পাইকগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার ৭ মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে মোংলা বন্দরের রেকর্ড বেনাপোল বন্দর দিয়ে ২১০০ মেট্রিক টন চাল আমদানি নির্বাচনী বাটোয়ারা নিয়ে মাহফুজ আলমের বিস্ফোরক পোস্ট

৩ আনসার ব্যাটালিয়ন,, খুলনায় ভিডিপি সদস্যদের মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

১৪ জুলাই খুলনা রেঞ্জের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, ৩ আনসার ব্যাটালিয়ন, ইলাইপুর, রূপসা, খুলনায় রেঞ্জের ৮ টি জেলার ৪০ জন ভিডিপি সদস্যাদের ৪২ দিন ব্যাপি “মটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণ” ১ম ধাপ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শাহ্ আহমদ ফজলে রাব্বী, উপমহাপরিচালক, খুলনা রেঞ্জ, খুলনা ও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোল্যা আবু সাইদ, পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবাদ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন এ প্রশিক্ষণের মাধ্যমে আপনারা বাস্তবমুখী জ্ঞান লাভের মাধ্যমে যানবাহন চালনায় যোগ্য ও দক্ষ চালক হিসাবে গড়ে উঠবেন। দেশ ও বিদেশে কর্মসংস্থান তৈরী হবে এবং নিজেদের দারিদ্রতা দুরিকরণসহ দেশের আত্নসামাজিক উন্নয়নে বলিষ্ট ভুমিকা রাখতে সক্ষম হবেন। তিনি আন্তরিকতার সাথে প্রশিক্ষণ গ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ। বিআরটিসি শিরোমনি খুলনা এর কারিগরি সহযোগীতায় এবং মোল্যা আবু সাইদ পরিচালক ৩ আনসার ব্যাটালিয়ন এর তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী সদস্যদেরকে বাহিনীর পক্ষ থেকে একটি সনদপত্র ও বিআরটিসি কর্তৃক লাইসেন্স প্রাপ্তির ব্যবস্থা করা হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট