1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে মোংলা বন্দর -রিয়ার এডমিরাল শাহীন রহমান

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা- এই প্রতিপাদ্য নিয়ে মোংলা বন্দরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

১৫ জুলাই সোমবার বেলা ১১ টায় বন্দর ভবন চত্বরে একটি আমের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান। এবছর বন্দরের অধিনস্ত এলাকাসমূহে ৫ হাজার বৃক্ষরোপণ করার ঘোষনা দেন বন্দর চেয়ারম্যান।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, প্রতিবছর সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি ও দেশপ্রেমে উদ্বদ্ধকরণের জন্য সব সবুজের সম্ভারে আয়োজন করা হয় বৃক্ষমেলা ও গাছের চারা বিতরণসহ অন্যান্য কর্মসূচি। দেশব্যাপী এ বৃক্ষ আন্দোলনের পথিকৃত প্রবক্তা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেককে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বানের মাধ্যমে সবুজ- শোভিত সোনার বাংলা রচনার অভীষ্ট পদক্ষেপ নেন। আমরা বন্দর কর্তৃপক্ষ তাঁর নির্দেশিত পথই অনুসরণে প্রত্যাশী ও প্রতিজ্ঞাবদ্ধ।

এসময় উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম কিবরিয়া হক, সদস্য (অর্থ) কাজী আবেদ হোসেন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) ড. এ.কে. এম আনিসুর রহমান, পরিচালক (প্রশাসন) মো. নুরুজ্জামান,

হারবার মাস্টার কমান্ডার সাইফুর রহমান ভূইয়া, প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার মো. নূর হাসান প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম আফজালুল ইসলাম, বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান, সহকারি জনসংযোগ কর্মকর্তা মনিরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারি।

বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান আরো বলেন, মোংলা বন্দরের অবস্থান উপকূলীয় এলাকায় হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার মধ্যদিয়ে বন্দরের কার্যক্রম পরিচালিত হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সহিষ্ণু সত্ত্বার মত গাছ প্রকৃতির ঢাল হিসেবে বন্দরকে সুরক্ষা দিয়ে থাকে। বন্দরের অধিনস্ত এলাকাসমূহে ৫ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বিনির্মাণ ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় মোংলা বন্দর অগ্রনী ভূমিকা পালন করে যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট