1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি, সিসি ক্যামেরার সরঞ্জাম উধাও কেসিসি প্রশাসকের সাথে এমপ্লয়ীজ ইউনিয়নের নবনির্বাচিত পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাত নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পানি সম্পদ রক্ষায় পাইকগাছায় সমন্বিত উদ্যোগ; কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের সিংহাসনে মোস্তাফিজ লাল-সবুজের বিজয়োল্লাস, ছাদখোলা বাসে সাফজয়ী যুবাদের রাজকীয় সংবর্ধনা

পবিত্র আশুরা ইতিহাসের একটি মর্মান্তিক ও বিয়োগান্তক ঘটনা-সিটি মেয়র

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, পবিত্র আশুরা ইতিহাসের একটি মর্মান্তিক ও বিয়োগান্তক ঘটনা। এই বেদনা বিদুর দিনটি মুসলিম উম্মাহ’র কাছে খুবই তাৎপর্যপূর্ণ। দিনটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি ধর্মীয় এ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

সিটি মেয়র আজ সোমবার সকালে নগরীর খালিশপুরস্থ ৩নং ক্যাম্প কমিউনিটি সেন্টারে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। পবিত্র আশুরা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৩২টি ইমাম বাড়িতে এ অনুদান প্রদান করা হয়। সিটি মেয়র প্রতিটি বাড়ির প্রতিনিধিদের হাতে সর্বমোট ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য এস এম খুরশীদ আহম্মেদ টোনা, কাউন্সিলর মোঃ শফিকুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিলর খাদিজা সুলতানা, সাবেক কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান ও সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর পারভীন আক্তার, এসপিজিআরসি’র সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, বাজমে হুসাইনি মুহররম কমিটির সভাপতি মোঃ কাওছার আলী, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী মুন্না সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট