বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মিশিগান স্টেট ইউনিভার্সিটির মানববন্ধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: দেশজুড়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) স্থানীয় সময় বিকেল সাতটায় বিশ্ববিদ্যালয়ের স্কেনডালারিস ফুটবল সেন্টারের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।

মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এই কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সভাপতি মোসাদ্দেক সৈয়দের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়েছে।

মানববন্ধনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়তে আসা শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় তারা জাতীয় পতাকাসহ নিজেদের দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। মানববন্ধন থেকে কোটার যৌক্তিক সংস্কার এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews