রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন

আজ ও কাল চলবে কারফিউ, শিথিল থাকবে কতক্ষণ?

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাজধানী ঢাকাসহ গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে চলছে কারফিউ। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তা শিথিল করা হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা জানান।

আসাদুজ্জামান খান আরও জানান, শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। আন্দোলনে নাশকতার সঙ্গে জড়িত সবাই গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আইনশৃঙ্খলাবাহিনীর অভিযান চলবে।

এর আগে টানা পাঁচ দিন ধরে কারফিউ চলার পর গতকাল বুধবার (২৪ জুলাই) ঢাকা ও আশপাশের কয়েকটি জেলায় ৭ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়।

মঙ্গলবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, বুধবার ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কারফিউ শিথিলের সিদ্ধান্ত বলবৎ থাকবে।

টানা তিন দিন সাধারণ ছুটির পর সরকারি ও বেসরকারি অফিস খোলা হয়। তবে পূর্ণ সময় নয়, অফিসের সময়সীমা ছিল সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। কয়েকদিন বিরতি দিয়ে অফিস-আদালত খোলায় রাজধানীতে যানবহনের চাপ ছিল বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews