বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ করতে বললেন কমলা

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস।

তিনি গাজা যুদ্ধে হতাহতদের নিয়ে গুরুতর উদ্বেগের কথা ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন। খবর বিবিসির।

গতকাল নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে প্রায় ৪০ মিনিট বৈঠক হয়েছে কমলা হ্যারিসের। এরপর তিনি সাংবাদিকদের বলেছেন, আলোচনা গঠনমূলক ও স্পষ্ট হয়েছে।

কমলা বলেন, এই যুদ্ধ এখন বন্ধের সময় এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট এ সময় দ্বি-রাষ্ট্র সমাধানের পথের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।

তবে ইসরায়েলের প্রতি অটুট প্রতিশ্রুতির কথাও জানান কমলা হ্যারিস। তিনি উল্লেখ করেন, গত ৭ অক্টোবর এই সংঘাতের শুরু হয়। সেইসময় হামাস সন্ত্রাসীদের হামলায় নিহত হয় ১২০০ ইসরায়েলি এবং ২৫০ জনকে জিম্মি করা হয়।

কমলা হ্যারিস বলেন, নিজেকে রক্ষার অধিকার আছে ইসরায়েলের তবে সেটা তারা কীভাবে করে এটাই হলো ব্যাপার। এ সময় তিনি গাজায় ভয়াবহ মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, আমরা নিজেদেরকে কষ্টের কাছে অসাড় হতে দিতে পারি না এবং আমি এনিয়ে নীরব থাকব না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews