1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
জিয়া খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আনন্দঘন পরিবেশে বর্ষবরণ উদযাপন ইউএনও’র কড়া নজরদারিতে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা: নকলমুক্ত পরিবেশে সম্পন্ন প্রথম দিন বাগেরহাটে অবৈধ দখলদার উচ্ছেদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত দাকোপে পানির ট্যাংক, পড়ার টেবিল ও সবজি বীজ বিতরণ মাদক ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা শীর্ষক সভা সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড সিরিজ খেলতে বাংলাদেশে নিউজিল্যান্ড

বাফুফে থেকে পদত্যাগ করলেন সালাম মুর্শেদী

  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পদ থেকে পদত্যাগ করেছেন। ২০০৮-২৪ সাল পর্যন্ত তিনি বাফুফের দ্বিতীয় সর্বোচ্চ পদ সিনিয়র সহ-সভাপতি হিসেবে ছিলেন।

টানা চারবার বাফুফের সিনিয়র সহ-সভাপতি হিসেবে জয় পান সালাম মুর্শেদী। চলতি মেয়াদে বাফুফের ফিন্যান্স ও রেফারিজ কমিটির চেয়ারম্যান ছিলেন। সেই পদ থেকেও অব্যাহতি নিয়েছেন।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। ব্যক্তিগত কারণ দেখালেও মূলত রাজনৈতিক পট পরিবর্তনেই এ সিদ্ধান্ত এসেছে।

তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। টানা তিনবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ সদস্যরা চাপে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট