1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিন জাহাজ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান ৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ হচ্ছে মধ্যরাতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আনন্দঘন পরিবেশে বর্ষবরণ উদযাপন ইউএনও’র কড়া নজরদারিতে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা: নকলমুক্ত পরিবেশে সম্পন্ন প্রথম দিন বাগেরহাটে অবৈধ দখলদার উচ্ছেদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত দাকোপে পানির ট্যাংক, পড়ার টেবিল ও সবজি বীজ বিতরণ

সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মনির হোসেন :: সেন্টমার্টিনে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের বিদেশি মদ ও গাঁজাসহ ১০ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ এপ্রিল সোমবার বিকাল ৫টায় কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকা হতে ১টি সন্দেহজনক বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা মূল্যের ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন চোরাকারবারিকে আটক করা হয়।

জব্দকৃত আলামত, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট