1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
ডিজেল-জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তিন জাহাজ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান ৫৮ দিনের জন্য সাগরে মাছ ধরা বন্ধ হচ্ছে মধ্যরাতে জিয়া খাল পুনঃখনন উদ্বোধন উপলক্ষে শার্শায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ দিঘলিয়ায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আনন্দঘন পরিবেশে বর্ষবরণ উদযাপন ইউএনও’র কড়া নজরদারিতে পাইকগাছায় বৃত্তি পরীক্ষা: নকলমুক্ত পরিবেশে সম্পন্ন প্রথম দিন বাগেরহাটে অবৈধ দখলদার উচ্ছেদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত দাকোপে পানির ট্যাংক, পড়ার টেবিল ও সবজি বীজ বিতরণ

জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ১৫তম সভা বুধবার খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে¡ তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক বলেন, সমাজসেবা অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরসহ অন্যান্য এনজিওকে যেমন ওয়ার্ল্ড ভিশন, মাসাস, ইউসেফ, জেজেএস প্রভৃতি দপ্তরের আওতাধীন নানাবিধ শিশুসুরক্ষামূলক কর্মসূচিতে শিশুশ্রমে জড়িত শিশুদের পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত কমিটির নিয়মিত সভা আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে শিশুশ্রম নিরসন সংক্রান্ত হালনাগাদ ও সমন্বিত ডাটাবেজ তৈরির বিষয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সাথে যোগাযোগ রাখতে বলেন। প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ায় শিশুশ্রম নিরসনে ‘আসুন শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতামূলক প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করতে বলেন। শিশুশ্রমে জড়িত শিশুদের অভিভাবকদের কর্মসংস্থান বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে বিভিন্ন এনজিওকে যুক্ত করার নিদের্শনা দেন।
সভায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ ইমরান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিচালক সানতাজ বিল্লাহ, সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। খুলনা জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এই সভার আয়োজন করে। উল্লেখ্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারি ২০২৬ মাসে শিশুশ্রম নিরসনকৃত শিশু সংখ্যা ৪৭জন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট