1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ আদ্-দ্বীন হাসপাতালের ২ কর্মীকে সাময়িক অব্যাহতি জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু রোববার কেএমপি গোয়েন্দা শাখার অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী কসাই লিটন ও রিফাত আটক পৃথিবীর পরিবেশ ও জীবজগতের অস্তিত্ব রক্ষার প্রধান উপকরণ হচ্ছে বৃক্ষ-নজরুল ইসলাম মঞ্জু রামগতিতে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র গুলি ও নগদ টাকাসহ তিনজন আটক কোস্টগার্ডের অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে উদ্ধার ৫০, আটক ৯ পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের অভিযান শার্শায় ও বেনাপোলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত ঘোড়াঘাট উপজেলা ও পৌর জিয়া মঞ্চের আয়োজনে বিশেষ দোয়া মাহফিল ও সভা।

শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে: নাহিদ

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, দেশে ফেরার পর শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ের হত্যাকাণ্ডের জন্য।

শুক্রবার (১০ আগস্ট) রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নাহিদ এমন মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা কেন বাংলাদেশ থেকে পালালেন তা জানতে আমি উৎসুক। শেখ হাসিনার সময়ে যেসব হত্যাকাণ্ড হয়েছে, আমরা সেসবের বিচার চাইবো। এটা আমাদের অন্যতম দাবি। যদি তিনি ফিরে না আসেন, তাহলে আমরা সে বিষয়ে কাজ করবো।

নাহিদ বলেন, আমরা তাকে গ্রেপ্তার করতে চাই। তার বিচারের ইস্যুতে আলোচনা চলছে বলেও জানান। আরেক ছাত্রনেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুক ও বিচারের সম্মুখীন হোক।

উল্লেখ্য, জুনের মাঝামাঝি সময়ে সরকারি চাকরিতে থাকা কোটা নিয়ে আন্দোলন শুরু হয় বাংলাদেশে। কিন্তু শেখ হাসিনার সরকার এই আন্দোলন দমনে শিক্ষার্থীদের উপর নির্যাতন ও নিপীড়ন শুরু করে।

গত ১৭ জুলাই রংপুরে আবু সাঈদসহ ছয়জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন। এরপর এটি সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। সাধারণ মানুষের ব্যাপক বিক্ষোভের মুখে গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট