1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় তিন দেশের আয়োজনে পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ- পিজিএসএ আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল এবার সরকারি চাকরি প্রার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তারাকান্দায় গাঁজা গাছসহ ১ জন গ্রেফতার সুন্দরবনে দস্যুতা দমন অভিযানকে বাধাগ্রস্ত করতে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর মুক্তিযোদ্ধা পরিবারের স্বাবলম্বিতায় ঋণ সহায়তা; পাইকগাছায় চেক বিতরণ

খুলনায় চাঁদাবাজি করার সময় একজনকে আটক করেছে নৌবাহিনী

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২৯৯ বার পড়া হয়েছে

মনির হোসেন:: খুলনায় কাঁচাবাজারে চাঁদাবাজি করার সময় একজনকে আটক করেছে নৌবাহিনী।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয় ১৪ আগস্ট বুধবার দুপুর ১২টা ৪৫ মিনিটে সোনাডাঙ্গা কাঁচা বাজারে কালা মনির নামক একজন ব্যক্তি জনৈক আড়ৎ ব্যবসায়ীর সাথে গন্ডগোল করে চাঁদা দাবি করে।

আড়ৎ ব্যবসায়ী ফোন কলের মাধ্যমে নৌবাহিনীর নিকট

সাহায্য চায়। পরবর্তীতে লেফটেন্যান্ট মুস্তাদি-উল-ইসলাম, (এক্স), বিএন (পি নং ৩৬০৬) এর নেতৃত্বে টহল দল পরিস্থিতি স্বাভাবিক করতে উক্ত এলাকায় গমন করে এবং নৌবাহিনী টহল দল চাঁদাবাজ কালা মনিরকে আটক করে।

অতঃপর দুপুর ১টা ৪৫ মিনিটে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করে। উল্লেখ্য, কালা মনির এর বিরুদ্ধে থানায় পূর্বের ১০টি মামলা রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট