রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

মোংলা বন্দরে বিদেশী জাহাজের নিরাপত্তায় নৌবাহিনী কোস্টগার্ড

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে মোংলা বন্দরের জেটি ও বহির্নোঙরে অবস্থানরত বিদেশী জাহাজের সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে যাচ্ছে নৌবাহিনী কোস্টগার্ডের কন্টিনজেন্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর থেকে বন্দর এলাকায় যেকোন অপ্রীতিকর ঘটনা, নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে তৎপর রয়েছে দুই বাহিনীর সদস্যরা। বন্দর ভবন ও জেটি এলাকায় প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক রয়েছে নৌবাহিনী।

এছাড়াও চালনা থেকে মোংলা বন্দরের বহির্নোঙর পর্যন্ত কোস্টগার্ড পশ্চিম জোনের একাধিক কন্টিনজেন্ট বিদেশী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তায় নদীপথে স্পিডবোটে টহল কার্যক্রম চলমান রেখেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর দূর্বৃত্তদের লুটপাট নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে বন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন করা হয় নৌবাহিনী কোস্টগার্ডের একাধিক কন্টিনজেন্ট। বন্দরের নিরাপত্তা বিভাগের সকল কর্মচারিদের জেটি, কার ইয়ার্ড এবং কন্টেইনার ইয়ার্ডে নিয়োজিত করা হয়। বর্তমানে বন্দরে অবস্থানরত সবগুলো জাহাজ থেকে পণ্য খালাস বোঝাই কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সংস্থাটি আরো জানায়, আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত বন্দরে মোট ২৩টি বিদেশী বাণিজ্যিক জাহাজ ভিড়েছে।

প্রতিদিনই ৩-৪টি জাহাজ বন্দরে আসছে। আমদানি রপ্তানিকারকদের সর্বোচ্চ সেবা দিতে বন্দরের কয়েকটি দপ্তরের কার্যক্রম ২৪ ঘন্টাই খোলা রাখা হচ্ছে।

কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মহসীন বলেন, মোংলা বন্দরে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ এবং নদীপথে বিভিন্ন লাইটার জাহাজে চুরি ও অন্যান্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে টহল জোরদার করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন গুরত্বপূর্ণ স্থাপনা যেমন: মোংলা বন্দরের পাশে গড়ে ওঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান,খুলনা শিপইয়ার্ড, মোংলা ইপিজেড এবং মোংলায় অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড পশ্চিম জোন। খুলনা ও মোংলা উপকূল বাসীর যেকোন অপ্রীতিকর ঘটনা দেখা মাত্রই কোস্টগার্ড পশ্চিম জোন কন্ট্রোলরুমে (০১৭৬৯-৪৪৪৯৯৯) যোগাযোগ করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews