বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালনে মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৬১৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখ পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) পালন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা রবিবার সকালে নগর ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
সভায় আলোচনান্তে নগর ভবনে মহানবী (স.) এর জীবন ও কর্মের উপর আলোচনা সভা, নগরীর চারটি থানা পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতার আয়োজন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা ও রাজস্ব কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা মোল্যা মারুফ রশিদ, কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোঃ নাসির উদ্দিন কাশেমী, ইমাম পরিষদ-খুলনা মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ গোলাম কিবরিয়া, কেসিসি শিক্ষক সমিতির সহ-সভাপতি মাওলানা মো: কেরামত আলী, কোষাধ্যক্ষ মাওলানা সোহরাব উদ্দীন সহ সমিতির নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews