রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন চুকনগরে জেলা পরিষদের বৈধ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসক বাপ্পি’র দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বাগেরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ

যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেনাপোলে বিজিবির হাতে আটক

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব ((৩৫) কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।সে যশোর জেলার সদর থানার পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামানের ছেলে।

শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে সে পাসপোর্ট ভিসা নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার চেস্টা করছিল।বিজিবি তাকে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে সে যশোর জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক।

বেনাপোল বিজিবি কোম্পানী কমান্ডার মিজানুর রহমান জানান, আমাদের কাছে গোপন খবর ছিল যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ পথ দিয়ে ভারতে পালিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন অবস্থানে থাকে। পরে তার পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে গেলে সেখান থেকে আইসিপি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে স্বীকার করে। এ সময় তাকে আটক করা হয়। উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে যশোরের শার্শা ও বেনাপোল সীমান্ত পথে অনুপ্রবেশ রোধে সতর্কতা জারি করেছে ৪৯ ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। এরই মধ্যে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টে বৃদ্ধি করা হয়েছে বিজিবির নজরদারি ও লোকবল। বন্দর এলাকাসহ সর্বত্র নজরদারি বাড়ানো হয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সকল সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়েছে। এসব সীমান্ত দিয়ে কোন অপরাধী অবৈধ ভাবে অনুপ্রবেশ না করতে পারে সে ক্ষেত্রে কঠোর নিরাপত্তা জোরদার করেছি। সীমান্তের প্রতিটি বিওপি পোস্টে পেট্রোল ও অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আযহারুল ইসলাম জানান, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে যে সমস্ত পাসপোর্ট যাত্রীরা ভারতে যাচ্ছে তাদেরকে গোয়েন্দা সংস্থার পাশাপাশি ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বরত অফিসারাও জিজ্ঞাসাবাদ করছেন। যাতে বিগত আ’লীগ সরকারের কোন এমপি-মন্ত্রী এবং দলীয় নেতা কর্মীরা পালিয়ে যেতে না পারে সেদিকে ও নজর রাখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews