1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় গাঁজা গাছসহ ১ জন গ্রেফতার সুন্দরবনে দস্যুতা দমন অভিযানকে বাধাগ্রস্ত করতে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর মুক্তিযোদ্ধা পরিবারের স্বাবলম্বিতায় ঋণ সহায়তা; পাইকগাছায় চেক বিতরণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সাংবাদিক-পুলিশের সমন্বয়ে অপরাধ দমন ও জনসেবামূলক পুলিশিং জোরদার হবে” দাকোপে কারিতাসের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত আর্জেন্টিনাকে হারানো কঠিন হবে-লিওনেল মেসি বাঁচতে চাইলে যুক্তরাষ্ট্রকে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে সরতে হবে-ইরান দুর্নীতি প্রতিরোধ ও দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে-প্রধানমন্ত্রী দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ৩ লাখ ৬৮ হাজার টাকা

পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসারের সাথে শিক্ষার্থীদের মতবিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সাথে আলোচনা ও মতবিনিময় করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের একাংশ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ আলোচনা ও মতবিনিময় করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের কাছে এলাকার বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

যেসব দাবি তুলে ধরা হয় তার মধ্যে রয়েছে নির্দিষ্ট বাস টার্মিনাল নির্মাণ, সড়কের উপর বাস না রাখা, সরকারি স্কুলের শিক্ষকদের ব্যক্তিগত টিউশন বাণিজ্য বাদ দিতে আগ্রহী করা। নির্দিষ্ট ভ্যান স্ট্যান্ড তৈরি করা, হাসপাতালের অনিয়ম ও দূর্নীতি বন্ধ করা, সরকারি হাসপাতালের ঔষধগুলো সাধারণ মানুষ সবাই যাতে পায় সেটা নিশ্চিত করা, পর্যাপ্ত পরিমাণে কম্পিউটার লার্নিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা।৪ ই আগস্ট, ২০২৪ শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার বিচার করা। নির্দিষ্ট ডাম্পিং স্টেশন তৈরি করা। প্রত্যেক দোকানের সামনে ডাস্টবিন রাখা। এলাকার ঐতিহ্যবাহী শিবসা নদী খনন করা। চাষিরা যাতে স্বল্পমূল্যে বীজ পায় সেটা নিশ্চিত করা ও মধ্যসত্ত্বভোগী বিলুপ্ত করা। এছাড়া শিক্ষার্থীদের অন্যতম একটি দাবি ছিল গোপালগঞ্জ ভাঙ্গা হয়ে কয়রা-পাইকগাছা-ঢাকা সরাসরি বিআরটিসি বাস চালু করা। দাবিটি ইতোমধ্যে বাস্তবায়ন হওয়ায় উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।

এসময় সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশিতা এনাম ঋতু সহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট