1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানকে সমর্থন জানাল চীন নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা যৌথ হামলায় আক্রান্ত ইরানের ১৩১ শহর, নিহত বেড়ে ৫৫০ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তি পররাষ্ট্রমন্ত্রীকে মধ্যপ্রাচ্যের তিন মন্ত্রীর ফোন রাষ্ট্রপ্রধানদের হত্যা ও অপহরণ বিশ্বব্যবস্থার জন্য অশনিসংকেত-মির্জা ফখরুল মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল ২ বাংলাদেশির, আহত ৭ বেনাপোল স্থলবন্দরকে দুর্নীতিমুক্ত ও আধুনিকায়ন করে গড়ে তুলতে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান..এমপি আজীজুর রহমানের দাকোপে কামমারী খাল পুনঃখননের উদ্বোধন খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের কর্মকর্তাদের সাথে কেসিসি প্রশাসকের সভা

বাংলাদেশ নৌবাহিনীর অস্থায়ী হাসপাতালে চিকিৎসা ও ঔষধ পাচ্ছেন বন্যার্তরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

মনির হোসেন:: বন্যা আক্রান্ত মানুষের উদ্ধার, জরুরী চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। দেশের বিভিন্ন স্থানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদানে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে নৌবাহিনী। ফেনীর ফুলগাজী উপজেলায় ‘ফিল্ড হসপিটাল’ স্থাপন করে এবং খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসা সেবা নিশ্চিত করছে। প্রতিদিন শতশত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করছে। এদিকে অন্যান্য দিনের ন্যায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে নৌবাহিনীর কন্টিনজেন্ট।

নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ নৌবাহিনী দ্রুততার সাথে বন্যা কবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা শুরু করে। নৌ কন্টিনজেন্ট ফুলগাজী এ পর্যন্ত কয়েক হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে আশ্রয়ের ব্যবস্থা করেছে। এছাড়াও উক্ত উপজেলায় ৩০ বেডের ফিল্ড হাসপাতাল স্থাপনের মাধ্যমে নৌবাহিনী বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করছে। বন্যা, দুর্যোগ ও অন্যান্য সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনী সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট