1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
আস্থার সংকট ও কূটনৈতিক ব্যর্থতা,ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সংলাপের সমাপ্তি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর অবরোধের হুঁশিয়ারি ট্রাম্পের হাম ও উপসর্গ নিয়ে ১০ শিশুর মৃত্যু সাবেক স্পিকার শিরীন শারমিন কারামুক্ত ১১ দিনে রেমিট্যান্স এলো ১২১ কোটি ডলার রঙ-তুলির ছোঁয়ায় বৈশাখ বরণে উৎসবমুখর পাইকগাছা নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ নগরীর দৌলতপুর বাজারসহ বিভিন্ন খাল ও ড্রেনের পানি নিস্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন সিটি প্রশাসক বেনাপোলে জ্বালানি সংকটে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৭-৮ হাজার টাকা, দ্রব্যমূল্য বৃদ্ধির শঙ্কা সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড

পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১২ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন (পাবনা জেলা) প্রতিণিধি : পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামানিক (৪৪) নামের দুইজন নিহত হয়েছেন। বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পাবনা শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এই ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগাড়িয়া মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে ও নিহত মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নূর আলীর ছেলে।  মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটো রিকশা চালাতেন। নিহতের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন তারা দুজন।  হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে।  এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। ঘটনা দেখে আশেপাশের লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে  পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন শ্রমিক আরেকজন পরিবহনের চাঁদা তুলতেন।  ঠিক কি কারনে এ ঘটনা ঘটেছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি, তদন্তের মাধ্যমে বিস্তারিত বলা যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট