শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

পাইকগাছায় শিবসা ব্রিজ যেন মরণফাঁদ; নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ভ্যান খাদে

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা পৌর এলাকায় শিবসা ব্রিজের সম্মুখ সড়কে ডিমবোঝাই একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মাছকাটা সংলগ্ন শিবসা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভ্যানচালক মুহিদুল ইসলাম জানান, তিনি উপজেলার কপিলমুনি এলাকা থেকে সাড়ে তিন হাজার পিস ডিম নিয়ে সোলাদানা ইউনিয়নের উদ্দেশ্যে রওনা দেন। পাইকগাছা পৌর সদরের পুরাতন পরিবহন কাউন্টার ও কোর্ট এলাকা অতিক্রম করে শিবসা ব্রিজে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানটি সড়ক থেকে প্রায় ৫০ ফুট নিচের পার্শ্ববর্তী রাস্তায় পড়ে যায়। এতে ভ্যানে থাকা ডিম ভেঙে নষ্ট হয়ে যায়।
তবে দুর্ঘটনার সময় মুহিদুল ইসলাম দ্রুত ভ্যান থেকে লাফিয়ে পড়ায় তিনি গুরুতর আঘাত থেকে রক্ষা পান। এ ঘটনায় ডিম ও ভ্যান মিলিয়ে আনুমানিক প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক থেকে ব্রিজের উচ্চতা তুলনামূলক বেশি হওয়ায় প্রায়ই ছোট ও ভারী যানবাহন ব্রিজে উঠতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়। ট্রাক, নসিমন ও ইটবোঝাই ট্রলি প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাওয়ার ঘটনা ঘটছে। তাদের দাবি, দ্রুত ব্রিজের দুপাশে গাইডপোস্ট স্থাপন ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক।

এদিকে এ বিষয়ে একাধিকবার বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়। এবং এ সড়কটি সড়ক ও জনপদ বিভাগ খুলনা এর অধীনে হওয়ায় স্থানীয়ভাবে কোনো পদক্ষেপ নিতে পারছেন না সংশ্লিষ্টরা। তাছাড়া খুলনা সড়ক ও জনপদ বিভাগ থেকে এ সমস্যার সুরাহা করার আশ্বাস দিলেও এ যাবৎ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

উল্লেখ্য, প্রায় ২০ বছর আগে নির্মিত শিবসা ব্রিজের দুপাশে স্থাপিত গাইডপোস্ট নির্মাণের কয়েক বছরের মধ্যেই ভেঙে যায়। দীর্ঘদিন ধরে তা পুনঃস্থাপন না করায় দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews