1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই-এনবিআর চেয়ারম্যান তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোস্টগার্ডের অভিযানে ৮ সহযোগীসহ জাহাঙ্গীর বাহিনী প্রধান আটক

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধান ও তার ৮ সহযোগী আটক এবং ডাকাতের কবলে পড়া ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৪টায় কক্সবাজারের মহেশখালী থানাধীন সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় “এফ বি মায়ের দোয়া-৩” নামক একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। পরবর্তীতে জরুরি সেবা নম্বর ১৬১১১ এর মাধ্যমে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী কর্তৃক উক্ত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আভিযানিক দল ১টি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল বোটটিকে থামানোর উদ্দেশ্যে ৫ রাউন্ড ফাঁকা গোলা ফায়ার করে এবং ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে, বোটিতে তল্লাশি চালিয়ে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৬টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর (২৮) ও তার ৮ সহযোগীকে আটক করা হয়। এসময় ডাকাতের কবলে পড়া বোটসহ ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ সমুদ্রে ডাকাতি করে আসছিলো।

উদ্ধারকৃত জেলে ও বোট এবং জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট