বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
নকআউট থেকে ফাইনালের সমীকরণ, সবকিছুই যেন আর্জেন্টিনার পক্ষে! ইরানের তহবিল মুক্ত করছে যুক্তরাষ্ট্র, হরমুজ প্রণালী সচল করার আভাস প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবার সুইজারল্যান্ড সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী আ’লীগের অপতৎপরতা ঠেকাতে চিতলমারী বিএনপি’র ৪টি সংগঠনের মিছিল পাইকগাছায় ‘নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের’ বিরুদ্ধে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অংশীজনদের সঙ্গে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়লগ পরিবেশ রক্ষায় ‘সবুজ মোংলা সমৃদ্ধ উপকূল’ সংগঠনের কমিটি গঠন চট্টগ্রামে ভেজাল লুব অয়েল ও কাঁচামাল জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় মহিলাদের মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০২৫ সালে রেকর্ড ১২৯ সাংবাদিক নিহত

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: বিশ্বের বিভিন্ন প্রান্তে গত বছর পেশাগত দায়িত্ব পালনের সময় রেকর্ড ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশের প্রাণহানির জন্য ইসরায়েলি সামরিক বাহিনী দায়ী বলে জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

বুধবার প্রকাশিত সিপিজের বার্ষিক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরা হয়।

সংস্থাটি জানায়, ২০২৫ সালে বিশ্বজুড়ে সংবাদকর্মীদের প্রাণহানির নতুন রেকর্ড হয়েছে। ২০২৪ সালের ধারাবাহিকতায় গত বছরও অধিকাংশ সাংবাদিক হত্যাকাণ্ডের পেছনে ইসরায়েলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সিপিজের তথ্য অনুযায়ী, গত বছর ইসরায়েলি গোলাবর্ষণে ৮৬ জন সাংবাদিক নিহত হন, যাঁদের বেশিরভাগই ছিলেন গাজার ফিলিস্তিনি। এ ছাড়া ইয়েমেনে হুথিদের একটি গণমাধ্যম কার্যালয়ে ইসরায়েলি হামলায় আরও ৩১ জন প্রাণ হারান। সংস্থাটি যে ৪৭টি হত্যাকাণ্ডকে ‘ইচ্ছাকৃত লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করেছে, তার ৮১ শতাংশের জন্যই ইসরায়েল দায়ী বলে তারা দাবি করে।

এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে ইসরায়েলি সামরিক বাহিনী তাৎক্ষণিক কোনো সাড়া দেয়নি। তবে অতীতে তারা দাবি করেছে, সৈন্যরা কেবল যোদ্ধাদের লক্ষ্য করেই অভিযান পরিচালনা করে। হামাসের সঙ্গে কোনো কোনো সাংবাদিকের সম্পর্ক থাকার অভিযোগ তুললেও ইসরায়েল এর পক্ষে কোনো যাচাইযোগ্য প্রমাণ দিতে পারেনি বলে সিপিজে উল্লেখ করে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গাজা ও ইয়েমেনের বাইরে সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ ছিল সুদান; যেখানে ৯ জন নিহত হন। এ ছাড়া মেক্সিকোতে ৬ জন, ইউক্রেনে ৪ জন এবং ফিলিপাইনে ৩ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। রাশিয়ার পক্ষ থেকেও সাংবাদিকদের ইচ্ছাকৃত লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews