1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
মেসির জোড়া গোলে মায়ামির রুদ্ধশ্বাস জয় অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান ট্রাম্পের আলটিমেটামে পেজেশকিয়ানের চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় আসন্ন? জ্বালানি তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার-রুমিন ফারহানা বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ বাসে ৬৪ শতাংশ ও লঞ্চে দেড়গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাংলাদেশে বন্যাদুর্গতদের জন্য ৪০ লাখ ডলার দেবে জাতিসংঘ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: বাংলাদেশে বন্যাদুর্গত মানুষের জন্য ৪০ লাখ ডলার সহায়তা বরাদ্দ করেছে জাতিসংঘ। গতকাল বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ের আগে পাঠ করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পাঠ করেন।

ডুজারিক বলেন, জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস এমসুয়া সংস্থার নিজস্ব কেন্দ্রীয় জরুরী সহায়তা তহবিল (সিইআরএফ) নামক মানবিক সহায়তা তহবিল থেকে বাংলাদেশের জন্য এ বরাদ্দ দিয়েছেন। গত মাসের শেষ থেকে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৬০ লাখ মানুষকে সহায়তার জন্য এ অর্থ খরচ করা হবে।

ব্রিফিংয়ে বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তুলে ধরে ডুজারিক বলেন, বন্যায় ৩ হাজার ৪০০টির বেশি আশ্রয়কেন্দ্রে প্রায় ৫ লাখ মানুষ আশ্রয় নেওয়ার কথা জানা গেছে। বন্যার কারণে সাত হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ১৭ লাখ স্কুলশিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে পশু ও মৎস্যসম্পদ খাতে ১৫ কোটি ৬০ লাখ ডলার ক্ষতি হয়েছে।

ডুজারিক আরও বলেন, ‘আমাদের মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতাকারীদের সঙ্গে নিয়ে আমরা তৎপরতা চালাচ্ছি এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারি কাজে সহযোগিতা করছি। আমরা এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও সম্প্রদায়গুলোকে সাহায্যের জন্য স্থানীয়ভাবে যেসব প্রচেষ্টা চালানো হচ্ছে, তাতে সহযোগিতা করছি।’

এ বন্যাকে চলতি বছরে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন–সংশ্লিষ্ট চতুর্থ বড় দুর্যোগ বলে উল্লেখ করেন ডুজারিক। তিনি বলেন, ঘূর্ণিঝড় রিমাল, উত্তর–পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যা এবং এবারের এ আকস্মিক বন্যার ঘটনায় গত মে মাসের শেষ থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট