শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :

হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিল ইরান

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:; দীর্ঘ অচলাবস্থার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি পুনরায় বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানান, চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য এই প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। লেবাননে চলমান যুদ্ধবিরতির পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় উল্লেখ করেন, ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা কর্তৃক নির্ধারিত রুট অনুযায়ী এই জাহাজ চলাচল নিয়ন্ত্রিত হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্বের অন্যতম ব্যস্ত এই জ্বালানি পরিবহন পথটি কার্যত বন্ধ করে দিয়েছিল তেহরান। এর জবাবে চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রও হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছিল।

ইরানের পক্ষ থেকে এমন বড় পদক্ষেপ নেওয়া হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান চুক্তি অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে প্রণালিটি উন্মুক্ত থাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews