বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত দুই স্টেশন সংস্কারে ব্যয় ১৩৮ কোটি টাকা

  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০১ বার পড়া হয়েছে

ডেস্ক:: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘কমপ্লিট’ শাটডাউন কর্মসূচি চলাকালে গত ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়ায় মেট্রোরেলের স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। স্টেশন দুটির টিকিট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সেসময়।

ওই ঘটনার পর তখন ডিএমটিসিএলের পক্ষ থেকে বলা হয়েছিল, কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন সংস্কার করে চালু করতে সাড়ে ৩০০ কোটি টাকার মতো খরচ করতে হবে। কিন্তু বর্তমানে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুটি স্টেশনের জন্য ১৩৮ কোটি টাকার বেশি লাগবে না।

ইতোমধ্যে বন্ধ থাকা স্টেশন দুটি সংস্কার করে চালুর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। আপাতত কাজীপাড়া স্টেশন চালু হতে পারে আগামী ২০ সেপ্টেম্বর। তবে মিরপুর-১০ স্টেশন চালু হতে আরও কয়েকমাস সময় লাগবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

এছাড়া সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আগামী শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকে সপ্তাহের প্রতিদিনই চলাচল শুরু হতে পারে মেট্রোরেলের।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ বলেন, মেট্রোরেল আগামী ২০ তারিখে (শুক্রবার) চলবে এটা এখনো নিশ্চিত না। যদি সিদ্ধান্ত হয়, তাহলে ১৮ তারিখ (বুধবার) সংবাদ সম্মেলন করে বিষয়টি জানানো হবে। আমাদের প্রস্তুতি আছে শুক্রবারে মেট্রোরেল চালানোর ঘোষণা এবং কাজীপাড়া স্টেশন চালু করার বিষয়টি। কিন্তু এখনো তারিখ ঠিক বলতে পারছি না।

তিনি জানান, নিরাপত্তা বজায় রেখে কাজীপাড়ায় এই মুহূর্তে শেষ সময়ের কাজগুলো চলছে। রোববার (১৫ সেপ্টেম্বর) ফাইনাল টেস্টিং হয়েছে। সব পক্ষ থেকেই ক্লিয়ারেন্স পাওয়া গেছে। টুকটাক কিছু বিষয় আছে সেগুলোর কাজ চলছে এই মুহূর্তে। এটাও সর্বোচ্চ ১৮ তারিখের মধ্যে হয়ে যাওয়ার কথা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews