1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তীব্র গ্যাসসংকটে ভারত, বিপাকে সাধারণ মানুষ ইরান-যুক্তরাষ্ট্র সম্মুখ সমরে ‘সবচেয়ে ভয়াবহ’ দিন, ধ্বংস ১০ ইরানি জাহাজ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় পাইকগাছা পৌরসভায় শহর সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত দাকোপে কারিতাসের আয়োজনে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

ইউনূস-বাইডেন বৈঠক,অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন দিল যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

ডেস্ক:: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে ড. ইউনূসের নেতৃত্বে ছাত্র-জনতার বিপ্লবে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক পথে উত্তরণ এবং অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার পদক্ষেপসহ আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্থান পায় বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, বৈঠকে ড. ইউনূস কীভাবে ছাত্ররা পূর্ববর্তী সরকারের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং বাংলাদেশ পুনর্গঠনের এই সুযোগ সৃষ্টি করতে তারা তাদের জীবন উৎসর্গ করেছিল সে সম্পর্কে জো বাইডেনকে জানান। তিনি জোর দিয়ে বলেন, তার সরকারকে অবশ্যই দেশ পুনর্গঠনে সফল হতে হবে এবং এর জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন।

জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘ছাত্ররা যদি তাদের দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তবে তাদের আরও কিছু করা উচিত।’

বৈঠক শুরুর আগে জো বাইডেন ও ড. ইউনূস হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছুটা সময় আলাপচারিতা করেন। বৈঠক শেষে ড. ইউনূস মার্কিন প্রেসিডেন্টকে বিপ্লবের সময় ছাত্র-যুবকদের আঁকা গ্রাফিতির সংকলন ‘দ্য আর্ট অফ ট্রায়াম্ফ’এর একটি কপি উপহার দেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে বাংলাদেশের সরকারপ্রধানের সঙ্গে এ ধরনের বৈঠক বিরল ঘটনা। এই বৈঠকটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সস্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করবে।

এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৮টায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্ব নেতাদের স্বাগত জানাতে মহাসচিব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন ড. মুহাম্মদ ইউনূস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট