1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত দাকোপে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুনের সূত্রপাত তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধনে প্রধানমন্ত্রী নতুন ভাবনা শুরু করেছেন-কেসিসি প্রশাসক সুন্দরবন থেকে চার মাসে ৪২ অস্ত্রসহ ৩৯ দস্যুকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন মোংলা বন্দরের নিরাপত্তায় কঠোর অবস্থানে থাকবে কোস্টগার্ড ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার পাইকগাছায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার সড়কপথে ঢাকা যাচ্ছেন

খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের মহড়া ও জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের মহড়া ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: মনিরুজ্জামান মিঠু, অতি: ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মো: হুমায়ন কবীরের নেতৃত্বে সংশ্লিষ্ট থানার অফিসারবৃন্দ থানা এলাকায় বসবাসরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন।
উক্ত গণসংযোগে খুলনা থানাধীন রুপসা ট্রাফিক মোড়-ময়লাপোতা মোড়-শিববাড়ি মোড়-জোড়াগোট মোড় এবং খানজাহান আলী থানাধীন আটরা-শিরোমণি-পথেরবাজার পর্যন্ত সকল পয়েন্টে খুলনাস্থ বিভিন্ন পর্যায়ের জনতা পুলিশের কার্যক্রমকে সাদুবাদ জানিয়ে স্বাগত করেন।
উক্ত পুলিশ বহরে পুলিশ ও জনতা খুলনা মহানগরীকে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও ইভটিজিং মুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন।


কেএমপি’র ট্রাফিক বিভাগের পক্ষ থেকে মহানগরীর বয়রা, শিববাড়ি, রূপসা, পিটিআই, রয়েল ও আপিল গেট মোড়ে ২১০ টি যানবাহনের চালক ও হেলপারদের ট্রাফিক আইন মেনে চলতে সচেতন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট