সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
সোমবারই পদত্যাগপত্র জমা দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার মালয়েশিয়ার কারাগারে থাকা বাংলাদেশিদের মুক্ত করতে চেষ্টা চালাবো-প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাগেরহাটে সংবাদ সম্মেলন: নৌবাহিনীর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ কবিতা গানে শ্রদ্ধা ভালবাসায় একুশে পদকপ্রাপ্ত কবি রুদ্রকে স্মরণ পাথরঘাটায় কোস্টগার্ডের আয়োজনে জনসচেতনতামূলক মতবিনিময় সভা নৌবাহিনীতে কমিশন পেলেন ৬১ জন নবীন কর্মকর্তা খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ ফুটবল ও চরম আবহাওয়ার ধাক্কা প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ

ভারতে থেকে দেশে ফিরল বাংলাদেশি ৯ যুবতী

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: ভারতে পাচার হওয়া বাংলাদেশি ৯ যুবতী ভারতে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসারা হলেন-তন্নি,রোজিনা ,সুলতানা,লামিয়া, শিমা খাতুন, আনোয়ারা খাতুন,সোনিয়া,শাহিরন, জাহানারা বেগম। এরা দেশের কিশোরগনজ, যশোর, খুলনা এবং নারায়গঞ্জ জেলার বাসিন্দা।

অভাব অনটনের সংসারে আয় রোজগারের আশায় তারা দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতের মুম্বাই যায়। পরে অবৈধভাবে অনুপ্রবেশের কারনে সেখানকার পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়।সেখান থেকে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে শেল্টার হোমে রাখে।পরে দু’দেশের স্বরাষ্ট্রমন্ত্রনায়ে যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফিরেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঞা বলেন, ট্রাভেল পারমিটে ফেরত আসা ৯ বাংলাদেশি যুবতীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর জাস্টিস এন্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ফেরত আসাদের আমরা আমাদের নিজস্ব শেল্টার হোমে রাখবো। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews