রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন চুকনগরে জেলা পরিষদের বৈধ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসক বাপ্পি’র দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বাগেরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ

খুলনায় ট্রাকচাপায় প্রাণ গেল নারী পুলিশ সদস্যের

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়া এলাকায় ট্রাকচাপায় ফারজানা ইয়াসমিন (২৭) নামে নারী পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাতে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ট্রাকটি সাতক্ষীরা থেকে খুলনার দিকে আসছিল, আর পুলিশ সদস্যের ভাই, পুলিশ সদস্য ফারজানা ও তার সন্তান খুলনা থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। গুটুদিয়া পৌঁছালে মোটরসাইকেল থেকে ফারজানা ইয়াসমিন পড়ে গেলে, বিপরীত দিক থেকে আসা ট্রাক ফারজানা ইয়াসমিনকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ফারজানা ইয়াসমিন ডুমুরিয়া থানায় কর্মরত ছিলেন।
ডুমুরিয়া থানার ওসি আব্দুল হক জানান, ডুমুরিয়া থানার নারী কনস্টেবল ফারজানা ইয়াসমিন তার ভাইয়ের মোটরসাইকেলে খুলনা থেকে ডুমুরিয়ার উদ্দেশে রওনা হন। তাদের মোটরসাইকলেটি গুটুদিয়া ইউনিয়ন পরিষদের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকচাপা দেয়। ঘটনাস্থলেই ফারজানা ইয়াসমিনের মৃত্যু হয়।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews