রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

‘কেমন বাংলাদেশ চাই’-শিশুদের অংশগ্রহণে আলোচনাসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে ‘কেমন বাংলাদেশ চাই’ শিরোনামে শিশুদের অংশগ্রহণে আলোচনাসভা বুধবার সকালে খুলনা সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’।
আলোচনায় আলোচক ও শিক্ষার্থীরা বলেন, আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই যেখানে জাতি-ধর্ম-বর্ণের মধ্যে কোন বৈষম্য থাকবে না। একটি সুশিক্ষিত আর সচেতন জাতি হিসেবে বাংলাদেশ বিশ্বে নতুনভাবে পরিচিতি পাবে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক হাসনা হেনা ও সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ মাকামী মাকছুদা। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ফাইজা শাহরিন, শেখ নওশিদ, মিথিলা ও হাফসা বক্তব্য রাখেন। সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews