বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

৯ দিনে বেনাপোল দিয়ে ভারতে গেল ৪৫৯ টন ইলিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: সরকারী ঘোষণার ২ হাজার ৪২০ টন ইলিশের মধ্যে বেনাপোল দিয়ে গত ২৬ সেপ্টেম্বর থেকে আজ ৮ অক্টোবর এর মধ্যে ৯ দিনে ৪৫৯ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। বেনাপোল বন্দর দিয়ে ১৫০ টি ট্রাকে করে ভারতের পেট্রাপোল বন্দরে যায়। এর মধ্যে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০টি ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ টন ২০০ কেজি, রবিবার ৬ টি ট্রাকে ১৯ টন, সোমবার ৩০ টি ট্রাকে ৮৯ টন,মঙ্গলবার (১ অক্টোবর) ২৩ টি ট্রাকে ৬৯ টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ টন, শনিবার ১৩ টি ট্রাক ৪২ টন, সোমবার ৮ টি ট্রাকে ২৩ টন ৬০০ কেজি, সব শেষ আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) ৮ ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হয়েছে ১০ মার্কিন ডলারে, যা বাংলাদেশী টাকায় প্রায় ১১৮০।

বেনাপোলে মাছ কিনতে আসা আতাউর রহমান বলেন, আজ মঙ্গলবার বেনাপোল মাছ বাজারে এক কেজির নীচে ইলিশ বিক্রি হয়েছে ১৩০০-১৫০০ টাকায়। কেজির উপরে গেলে ১৮০০-২০০০ টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে একই আকারের ইলিশ প্রায় ৬০০-৮০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে।

কম দামে ইলিশ রফতানি বিষয়ে মৎস্য অধিদপ্তরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা আসওয়াদুল বলেন, ইলিশ রফতানির পরিপত্রটি বিগত কয়েক বছর আগের। তবে ইলিশের দেশীয় বাজারদরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে বলেও তিনি মনে করেন।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির জানান, আজ মঙ্গলবার (০৮ অক্টোবর) ৮ টি ট্রাকে ২৪ টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। এ নিয়ে ৯ দিনে ভারতে ইলিশ রফতানি হলো ৪৫৯মেট্রিক টন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews