1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কড়াইলবাসীকে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের আমরা ‘না’ ভোট দিবো দেশের স্বার্থে, জনগণের স্বার্থে-জিএম কাদের ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে ১ কোটি টাকা দিচ্ছে সরকার জঙ্গল সলিমপুর থেকে সন্ত্রাসীদের নির্মূল করা হবে- র‍্যাব মহাপরিচালক প্রশাসনিক সংস্কারে বড় পদক্ষেপ: দেশে ৪ নতুন থানা, নারী ও শিশু মন্ত্রণালয়ের নাম পরিবর্তন ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দেশের উপকূল, নদী তীরবর্তী অঞ্চল ও সেন্টমার্টিনের নিরাপত্তায় কোস্টগার্ড পূর্ব জোন কেয়ার বাংলাদেশের আয়োজনে জলবায়ু সহনশীল কৃষি চর্চা ও শিখন বিনিময় মেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাটে ৬জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাইজারে বন্যায় ৩৩৯ জনের মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: নাইজারের প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৯ জনে পৌঁছেছে। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১১ লাখেরও বেশি মানুষ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এসব তথ্য জানানো হয়েছে।

নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী গত মাসে জানিয়েছিলেন, বন্যায় ২৭৩ জন মারা গেছেন এবং সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ২৩ সেপ্টেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্যায় ৩৮৩ জন আহত হয়েছেন। সরকারের নাগরিক সুরক্ষা সংস্থার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রাজধানী নিয়াম এবং অন্যান্য অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বন্যায় পশু, খাদ্য সরবরাহ ও অন্যান্য সামগ্রীরও বিশাল ক্ষতি হয়েছে। নাইজারের দ্বিতীয় বৃহত্তম শহর জিন্ডারের একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস হয়ে গেছে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থার তথ্যমতে, কিছু অঞ্চলে আগের বছরের তুলনায় ২০০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

স্কুলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বহু পরিবার বাস্তুচ্যুত হওয়ার কারণে সরকার নতুন সেশন শুরুর সময়সীমা স্থগিত করেছে।

নাইজারে প্রায় প্রতি বছর জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষাকাল চলাকালীন প্রাণহানির ঘটনা ঘটে। ২০২২ সালে দেশটিতে ১৯৫ জনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে সতর্ক করছেন, জীবাশ্ম জ্বালানি সৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আরও নিয়মিত ও তীব্রতর হয়ে উঠছে। -সূত্র: এএফপি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট