শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

মৎস্য সম্পদ সুরক্ষায় অভিযান পরিচালনা করছে নৌবাহিনী

  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: মা ইলিশ সুরক্ষায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ও শশীভূষণ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অবৈধ জালের ব্যবসা পরিচালনা করে আসছে।

এ প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন আঞ্জুর হাটবাজারের ৬টি দোকান ও শশীভূষণ এলাকায় ০৪টি দোকান তল্লাশী করে ০২ জনকে আটক করা হয় এবং সর্বমোট ১০,৪০,০০০ মিটার কারেন্ট জাল, ২৫,০০০ মিটার চরঘেরা জাল, ৪,০০০ মিটার বেহুন্দি জাল, ২৫০ পিস চায়না চাইজাল, ১৫০ পিস চায়না দুয়ারি জাল ও ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৩,৪১,৯৫,০০০ টাকা (তিন কোটি একচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র)। উক্ত অভিযানে আটককৃত ০২ জন নিষিদ্ধ জাল বিক্রেতাকে ১৫ দিন বিনাশ্রম কারদন্ড দন্ডিত করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। উল্লেখ্য, মা ইলিশ সুরক্ষায় এবং জাতীয় সম্পদের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews