রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন চুকনগরে জেলা পরিষদের বৈধ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসক বাপ্পি’র দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বাগেরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় লিফলেট বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি :: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় লিফলেট বিতরণ করেছে বাগেরহাট জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট পৌর এলাকার লঞ্চঘাট, রাহাতের মোড়, ফলপট্টি, নাগেরবাজার, কাপোড়ের পট্টি, চাল পট্টি, সাধনার মোড়, কাজী নজরুল ইসলাম রোড়সহ শহরের বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরন করা হয়।
গত কয়েক বছরে বাংলাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেকাংশে বেড়েই চলছে। প্রতিনিয়ত অসংখ্য মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে অনেকেই। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। তাই মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে ‘ডেঙ্গু চিকিৎসা এবং প্রতিরোধে সচেতন হোন এ সেøাগানে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।
’ এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, মেহেবুবুল হক কিশোর, হাদিউজ্জামান হিরো, বিএনপি নেতা এ্যাড ওয়াদুত মুক্ত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, জাতীয় আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড মোশাররফ হোসেন মন্টু, যুব নেতা মনিরুজ্জামান মান্না, এ্যাড সাজ্জাদ হোসাইন, শেখ ওমর আলী মুন্না, জসীম সরদারসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews