1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় গাঁজা গাছসহ ১ জন গ্রেফতার সুন্দরবনে দস্যুতা দমন অভিযানকে বাধাগ্রস্ত করতে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর মুক্তিযোদ্ধা পরিবারের স্বাবলম্বিতায় ঋণ সহায়তা; পাইকগাছায় চেক বিতরণ পাইকগাছায় নারীদের আয়বৃদ্ধিতে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ সাংবাদিক-পুলিশের সমন্বয়ে অপরাধ দমন ও জনসেবামূলক পুলিশিং জোরদার হবে” দাকোপে কারিতাসের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত আর্জেন্টিনাকে হারানো কঠিন হবে-লিওনেল মেসি বাঁচতে চাইলে যুক্তরাষ্ট্রকে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে সরতে হবে-ইরান দুর্নীতি প্রতিরোধ ও দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করতে হবে-প্রধানমন্ত্রী দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ৩ লাখ ৬৮ হাজার টাকা

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৫০ বাংলাদেশি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: লিবিয়ার ত্রিপলি ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক আটকে পড়া ১৫০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত আনা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৬টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটযোগে তাদের নিয়ে আসা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয।

এসব বাংলাদেশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।

মন্ত্রণালয় জানায়, ফ্লাইটে প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ গমনের উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচণায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের বেশিরভাগ লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। দেশে ফেরত আসার পর এই ভয়ংকর পথ পাড়ি দিয়ে আর যেন কেউ লিবিয়ায় না যায়—এ বিষয়ে তাদের সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবার প্রতি আহ্বান জানান।

আইওএমের পক্ষ থেকে লিবিয়া থেকে ফিরে আসা প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী উপহার, মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে প্রত্যাবাসনের ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা একসঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট