রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

খালিশপুরে মাদক বিক্রিতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে হামলার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: নগরীর খালিশপুর ১১৩ নং রোড এলাকায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীর নেতৃত্বে সজীব (২১) নামের এক ইজিবাইক চালককে এলোপাথারি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে,১১৩ নং রোডের চিহ্নিত এক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করে আসছিল। এ ব্যপারে বিভিন্ন সময়ে এলাকাবাসীরা আন্দোলন করলেও এখনো মেলেনি নিন্তার।
এরই ধারাবাহিকতায় শনিবার রাত ৮ টার দিকে মুজগুন্নী উত্তর পাড়ার কামরুল হাওলাদারের ছেলে সজীব (২১)কে ১৫-২০ জনের সংঘবদ্ধ একদল দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহত সজীবকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী সজীবের পিতা কামরুল হাওলাদার খালিশপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে এ রির্পোট লেখা পর্যন্ত জানাগেছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews