রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমবাপ্পের সামনে এখন শুধুই মেসি বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে-পররাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া-চীন সফরের সাফল্য দেশের মানুষের অর্জন-সংসদে প্রধানমন্ত্রী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী পাইকগাছায় মৎস্যচাষিদের মাঝে মাছ চাষের উপকরণ ও ফলজ গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি প্রজ্ঞা অর্জন করতে হবে -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পরিবেশ সুরক্ষায় পাইকগাছায় চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর প্রধানসহ আটক ২ নিহত ১ জনগণের ভোগান্তি কমাতে মোংলা নদীতে ২৪ ঘন্টা ফেরি চলাচল শুরু বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

দাকোপে কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার কেজি লোহার মালামাল,মিনি ট্রাকসহ ৪ চোর আটক

  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: খুলনার দাকোপে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যদের অভিযানে চোরাইকৃত ৪ হাজার কেজি লোহার বিভিন্ন মালামাল এবং ১টি মিনি ট্রাকসহ চিহিৃত ৪ চোরাকারবারীর সদস্যকে আটক করা হয়েছে। এ ঘটনায় কোস্টগার্ড রূপসার পেটি অফিসার বাদী হয়ে চোরাকাবারী আইনে আটককৃতদের বিরুদ্ধে দাকোপ থানায় একটি মামলা রুজু করা হয়। (আজ ১৩ অক্টোবর) রবিবার চোরাইকৃত সকল মালামালসহ আটককৃত চোরদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সুত্রে জানাগেছে,গত (১২ অক্টোবর) শনিবার বিকালে কোস্টগার্ড পশ্চিম জোন রূপসার কন্টিনজেন্ট সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কতিপয় সঙ্গবদ্ধ কয়েকজন ব্যক্তি ১টি মিনি ট্রাক ভর্তি চোরাইকৃত লোহার মালামাল নিয়ে বিক্রয়ের উদ্দেশ্য খুলনার দাকোপ উপজেলার সদর পোদ্দারগঞ্জ ফেরীঘাট থেকে বিশ^ রোড হয়ে উপজেলার পানখালী বরণপাড়া ফেরীঘাটের অভিমুখে রওনা হয়েছে।এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড রূপসা কন্টিজেন্টের সদস্যরা তাৎক্ষনিক পানখালী বিশ^রোডের ত্রি-মুখি সড়কে অবস্থান নেন। এ সময় কোস্টগার্ডের সদস্য পোদ্দারগঞ্জ ফেরীঘাটের দিক থেকে আসা দ্রুত গামী একটি মিনি ট্রাকের গতিরোধ করেন। পরে ট্রাকের তল্লাশী চালিয়ে চোরাইকৃত বিভিন্ন সাইজের লোহার পাইপ, বিভিন্ন সাইজের লোহার ছোট বড় রডসহ মোট ৪ হাজার কেজি লোহা উদ্ধার করেন। কোস্টগার্ড সদস্যরা এ সময় উদ্ধারকৃত চোরাইকৃত লোহার রডের সাথে সংশ্লিষ্ট দাকোপ উপজেলা সদর চালনা বাজার লঞ্চঘাটের বাসিন্দা মোকছেদ আলী শেখের ছেলে আলমগীর হোসেন শেখ ওরফে ইস্তেক (৪৫),একই উপজেলার আচাঁভুয়া বাজার এলাকার বাসিন্দা মৃত ইনতাজ বিশ^াসের ছেলে সিদ্দিক বিশ^াস (৫০), খুলনার লবনচোরা থানার মোহাম্মদ নগর এলাকার বাসিন্দা হাবিব তালুকদারের ছেলে মোঃ ইয়াসিন তালুকদার (২০) এবং একই এলাকার অপর বাসিন্দা মোঃ মফিজুল ইসলামের ছেলে মোঃ সাব্বির হোসেন (২৬)সহ চোরাইকৃত রড বহনকারী ১টি মিনি ট্রাক যাহার রেজিনং- যশোর- ন-১১-১০২২ আটক করা হয়। এ ঘটনায় কোস্টগার্ড রূপসার কন্টিজেন্টের পেটি অফিসার মোঃ আব্দুল গণি বাদী হয়ে চোরাকাবারী আইনে আটককৃতদের বিরুদ্ধে দাকোপ থানায় একটি মামলা রুজু করেন। যাহার মামলা নং-২,তারিখ-১২/১০/২০২৪।
থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম জানান, কোস্টগার্ড পশ্চিম জোনের রূপসা কন্টিজেন্টের সদস্যরা উপজেলার পানখালী গ্রামের বিশ^রোডে ১টি মিনি ট্রাকে তল্লাশী চালিয়ে ট্রাক থেকে চোরাইকৃত ৪ হাজার কেজি বিভিন্ন সাইজের লোহার রড ও বিভিন্ন লোহার পাইপ উদ্ধারসহ চোরাইকাজের সাথে সংশ্লিষ্ট ৪জন চোরকে আটক করে পূর্বক থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews