রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আলোচনাসভা সোমবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর খুলনার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম।
বিশ^ মান দিবস পালনে এবারের প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ^ বিনির্মাণে-মান’।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, পণ্য ও সেবার মান প্রনয়ণ, টেকসই উন্নয়ন অর্জনের মাধ্যমে জনগণের সেবা প্রদানে বিএসটিআই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা সবাই ভোক্তা, তাই পণ্যের গুণগতমান ও ওজন ঠিক রাখা সকলের দায়িত্ব। ক্রেতা হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারলে বাজারে ভেজালপণ্য কমে যাবে। ব্যবসায়ী ও ভোক্তা সবাই সচেতন হলে মানসম্মত এবং টেকসইপণ্য নিশ্চিত করা সহজ হবে। পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভোক্তাদের যাচাই-বাছাই করে নিতে হবে। সেবার মান আরো উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান প্রধান অতিথি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর) বিএম নুরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) তাছলিমা আক্তার ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। খুলনা বিএসটিআই’র উপপরিচালক মোঃ আলাউদ্দিন হুসাইনের সভাপতিত্বে এতে ধন্যবাদ জানান সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন। অনুষ্ঠানে সান শিপিং এর ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মোঃ নাজমুল হক, স্বদেশ বিডি লিঃ এর সিনিয়র ম্যানেজার মোঃ আরিফুর ইসলাম, মানবাধিকারকর্মী মোঃ আব্দুল হালিম প্রমুখ বক্তৃতা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews