1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গ্রাম আদালত মানুষের আইনি সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বড় মাধ্যম: বাগেরহাটের জেলা প্রশাসক বিশ্বের সবচেয়ে শক্তিধরের বিরুদ্ধে ৪০ দিনের লড়াই ‘ছেলেখেলা নয়’ সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ ১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তারাকান্দায় ছাত্রদল নেতা সুজার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত চিতলমারীতে ব্যবসায়ী রিপন মন্ডলের উপর হামলার ঘটনায় বিএনপি’র নিন্দা খুলনায় পরিবেশ দিবস পালিত শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার জোরদার করতে মোংলায় মানববন্ধন পুশ-ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় কোস্টগার্ডের নজরদারি জোরদার

ইলিশ রক্ষায় জলসীমায় কোস্টগার্ডের একাধিক জাহাজ মোতায়েন রয়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: বাংলাদেশ কোস্টগার্ড কর্মকর্তা কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম বলেছেন, বাংলাদেশের জলসীমায় পার্শ্ববর্তী দেশের জেলেরা এসে যাতে মৎস্য আহরণ না করতে পারে সেজন্য কোস্টগার্ডের একাধিক জাহাজ মোতায়েন রয়েছে। জলসীমায় ভিনদেশি ফিশিং ট্রলার দেখামাত্র কোস্টগার্ড তাদের প্রতিরোধ করছে। ইলিশ সংরক্ষণ মৌসুম ছাড়াও বছরের বাকী পুরো সময় ধরেই ভিনদেশি জেলেদের আগ্রাসন রোধে কাজ করে আসছে কোস্টগার্ড। যার ফলে বিগত বছরগুলোর বিভিন্ন সময়ে এদেশের সমুদ্রসীমা থেকে ভিনদেশিদের আটকসহ তাদের নিজ জলসীমায় ফেরত পাঠানো হয়।

১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কমান্ডার মোহাম্মদ রাশেদুল করিম আরো বলেন, মাননীয় নৌবাহিনী প্রধান এবং কোস্টগার্ড বাহিনীর মহাপরিচালক স্যারের নির্দেশে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর মোট ২২ দিন দেশের জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪ বাস্তবায়নে দেশীয় জলসীমাসহ বিভিন্ন অভয়াশ্রম এলাকায় নৌবাহিনী এবং কোস্টগার্ডের একাধিক জাহাজ এবং অন্যান্য নৌযানসমূহ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ মোতাবেক ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ উপলক্ষ্যে “মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৪” পরিচালনায় তৎপর ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন। জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালিয়ে সচেতন করছে কোস্টগার্ড পশ্চিম জোন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট