1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয় তিন দেশের আয়োজনে পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল মহাযজ্ঞের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ- পিজিএসএ আজাদ কাশ্মীরে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ২২ ছয় শিশুর মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল এবার সরকারি চাকরি প্রার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তারাকান্দায় গাঁজা গাছসহ ১ জন গ্রেফতার সুন্দরবনে দস্যুতা দমন অভিযানকে বাধাগ্রস্ত করতে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর মুক্তিযোদ্ধা পরিবারের স্বাবলম্বিতায় ঋণ সহায়তা; পাইকগাছায় চেক বিতরণ

খালিশপুর গোয়ালখালির লেবুতলায় এক জনকে কুপিয়ে জখম করেছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: নগরীর খালিশপুর গোয়ালখালি লেবুতলার মোড় এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং কারখানার ম্যানেজারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রবিবার দুপুরে প্লাস্টিক রিসাইক্লিং প্রতিষ্ঠান শরীফ এন্ড ব্রাদার্স এর পাশের রাযায় স্থানীয় মুজগুন্নী উত্তরপাড়ার আরাফাত রোডের কালা কাওসারের পুত্র রাজ (২৫), কালা আজিজের পুত্র ওয়াহিদ (২৫) ও মুকুলের পুত্র মমিন (২৫) তিনজন মিলে বেলা দুইটার দিকে কারখানার পাশের রাস্তা থেকে ২ জন মেয়েকে মারধর শুরু করলে আত্মরক্ষার জন্য মেয়ে দুইটি দৌড়ে কারখানার ভিতরে এসে চিৎকার চেঁচামেচি করতে থাকে। এ সময় রাজ, ওয়াহিদ, মমিন ৩ জনই ওই মেয়েদের কিল ঘুসি লাথি মারতে থাকলে এক পর্যায়ে কারখানা মালিক রানার ছোট ভাই ম্যানেজার আবু হানিফ ও শ্রমিকরা এগিয়ে এসে বাঁধা দিলে তাদেরকেও দেখে নেবার হুমকি দিয়ে চলে যায় তারা। এর সামান্য কিছু সময় পরে রাজের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কারখানা ম্যানেজার আবু হানিফ ও শ্রমিকদের উপর হামলা চালায়। এতে ম্যানেজার আবু হানিফ সহ তিনজন মহিলা ও দুইজন পুরুষ শ্রমিক আহত হয়। এদের মধ্যে আবু হানিফ গুরুতর জখম হলে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কারখানা মালিক মোঃ শরিফুল ইসলাম রানা জানান, এর আগেও বিভিন্ন সময় রাজ চাঁদা দাবি করে আসছিল,মাঝেমধ্যে বিভিন্ন ভাবে হুমকি ও ভয় ভীতি দেখিয়ে কম-বেশি চাঁদা নিয়েছে। যা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ খালিশপুর থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করা রয়েছে। এ ঘটনায় কারখানা মালিক রানা খালিশপুর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট