বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

পরিচ্ছন্ন শহর গড়তে রেড ক্রিসেন্টের কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: সুইস রেড ক্রসের সহযোগিতায় জলবায়ু সহনশীল পরিচ্ছন্ন শহর প্রকল্পের আওতায় অবহিতকরণ কর্মশালা মঙ্গলবার সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সচিব শরীফ আসিফ রহমান। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিট এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় আলোচকরা বলেন, নগরজীবনে সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকতে হলে সুষ্ঠু বর্জ্যব্যবস্থাপনার কোন বিকল্প নেই। বিভিন্ন সহযোগী সংগঠন এক্ষেত্রে এগিয়ে এলে খুলনা সিটি কর্পোরেশনের কাজ সহজ হবে। পরিবেশ সুন্দর রাখতে নিজেদের সদিচ্ছাই যথেষ্ট।
কর্মশালায় খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রকল্পের সহকারী ম্যানেজার মোঃ আব্দুল মজিদ, রেড ক্রিসেন্ট সোসাইটির সিটি ইউনিটের লেভেল অফিসার মোঃ মইনুল ইসলাম পলাশ প্রমুখ বক্তৃতা করেন। এসময় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের আরবান ম্যানেজার মোঃ মোসলেম উদ্দিন।
উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত নি¤œআয়ের বসতি এলাকাগুলোয় এপ্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি গত ১ জুলাই শুরু হয়েছে, আর শেষ হবে ২০২৮ সালের ৩০ জুন।
কর্মশালায় নগরীর ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ওয়ার্ড সচিব, কমিউনিটি লিডার ও এনজিও’র প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews