1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে পৌর জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তীব্র গ্যাসসংকটে ভারত, বিপাকে সাধারণ মানুষ ইরান-যুক্তরাষ্ট্র সম্মুখ সমরে ‘সবচেয়ে ভয়াবহ’ দিন, ধ্বংস ১০ ইরানি জাহাজ ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় পাইকগাছা পৌরসভায় শহর সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত দাকোপে কারিতাসের আয়োজনে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার বড় জয়

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: কলম্বিয়ার কাছে হারের পর ভেনেজুয়েলার সঙ্গে ড্র। টানা দুই ম্যাচ জিততে পারেনি আর্জেন্টিনা। তবে বিশ্বচ্যাম্পিয়নরা আজ গোল উৎসব করেই ফিরে এসেছে জয়ে, এই জয়টা তাদের পাইয়ে দিলেন লিওনেল মেসি। হ্যাটট্রিক করলেন নিজে, এরপর করালেন আরও দুটো গোল। আর্জেন্টিনাও বলিভিয়াকে উড়িয়ে দিল ৬-০ গোলে।

আটবারের ব্যালন ডি‍‍`অর বিজয়ী মেসি ১৯তম মিনিটে প্রথম গোলটি করেন। বলিভিয়ার ডিফেন্ডার মার্সেলো সুয়ারেজের কাছ থেকে বল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন লাওতারো মার্টিনেজ, বলটা গিয়ে পড়ে ফাঁকায় থাকা মেসির পায়ে। আর্জেন্টাইন অধিনায়ক বলটা নিয়ে বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ এক শটে করেন গোলটা।

বুয়েনোস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ৪৩ মিনিটে আবারও ভক্তদের আনন্দের উপলক্ষ এনে দেয় আর্জেন্টিনা। গোলরক্ষকের সামনে গিয়ে মেসি বল বাড়ান ফাঁকায় থাকা লাওতারোকে, ফাঁকা পোস্টে গোল করেন ইন্টার মিলান ফরোয়ার্ড।

এর তিন মিনিট পর আলভারেজ লক্ষ্যভেদ করেন। বলিভিয়া ফ্রি-কিকের সময় মনোযোগ হারায়। মেসি দ্রুত ফ্রি কিক নেন, রক্ষণের ওপর দিয়ে চিপ করেন, তা গিয়ে পড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ফরোয়ার্ডের সামনে। দ্বিতীয় ছোঁয়াতে আলভারেজ গোলটা করেন।

বিরতির পর, নিকলাস ওতামেন্দি জালে বল জড়িয়েছিলেন। তবে তা বাতিল হয় অফসাইডের জন্য। তবে ঘরের দর্শকদের চতুর্থ গোলের জন্য বেশি অপেক্ষা করতে হয়নি, নাহুয়েল মোলিনার চমৎকার পাস থেকে থিয়াগো আলমাদা গোল করেন।

একটি ক্লাসিক মেসি গোল ম্যাচের ৮৪তম মিনিটে স্কোরলাইন ৫-০ করে দেয়। ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড মাঝ থেকে বল নিয়ে ড্রিবল করে বাম পা থেকে ডান পায়ে নিয়ে বলটা দারুণভাবে জড়ান জালে।

এর একটু পর মেসি ডান দিক থেকে কাট ইন করেন। বক্সের সামনে থাকা বদলি খেলোয়াড় নিকো পাজের সঙ্গে ওয়ান টু পাস খেলে আবারও গোলরক্ষক গিলার্মো ভিসকারার নাগালের বাইরে দিয়ে বলটা পাঠান জালে।

এই বড় জয়ের পর আর্জেন্টিনা দশ দলের টেবিলের শীর্ষে রইলো। দশ ম্যাচে ২২ পয়েন্ট তাদের। তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট