রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পাইকগাছা কয়রার সাবেক এমপি রশীদুজ্জামান গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা -০৬ পাইকগাছা কয়রার সাবেক এমপি রশীদুজ্জামান কে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগের সাবেক এ এমপি কে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে র‍্যাব-০৬ ও র‍্যাব-৮ ১৬ অক্টোবর বুধবার ভোর পৌনে ৫ টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর পর্যটন হোটেল থেকে আওয়ামী লীগের সাবেক এমপি রশীদুজ্জামান কে গ্রেফতার করে। পরে তাকে পাইকগাছা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হলে দুপুর দেড়টার দিকে থানায় দায়ের কৃত পৃথক ৩টি মামলার এজাহার নামীয় আসামি হিসেবে আদালতে পাঠানো হয়।৷ ৩ টি মামলার মধ্যে ২৬ আগস্ট দায়ের কৃত ৮ নং বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ৫ দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়। এছাড়া ২১ আগস্ট শিক্ষার্থীদের উপর হামলা ও মারপিটের অভিযোগে দায়ের কৃত ৫ নং মামলা এবং ২৯ আগস্ট ১৪ নং বিস্ফোরক মামলাসহ পৃথক এ দুটি মামলায় তাকে শোন এরেস্ট দেখানো হয়।

থানা পুলিশের কাছে হস্তান্তরের পর পরই রশীদুজ্জামান কে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয় বলে থানার চলতি দায়িত্বে থাকা ওসি তুষার কান্তি দাশ জানান।

উল্লেখ্য মোঃ রশীদুজ্জামান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে খুলনা -০৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। গত ৫ আগস্ট সরকার পতনের পর সংসদ ভেঙ্গে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews