বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যানের বেনাপোল বন্দর পরিদর্শন

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বানিজ্য সম্প্রসারনের লক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর ব্যবহারকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান মানজারুল মান্নান।

এ সময় তার সফর সঙ্গী ছিলেন, বাংলাদেশ স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) হারুনুর রশিদ। আজ শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে বেনাপোল স্থলবন্দর অডিটোরিয়ামে বানিজ্যিক সংশ্লিষ্টদের সাথে এ মত বিনিময় সভা করেন তিনি।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজিরের সভাপতিত্বে এ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সায়েদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া, ইমিগ্রেশন ওসি ওমর ফারুক মজুমদার, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার অফ কমার্সের সভাপতি মতিয়ার রহমান, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি আতিকুর রহমান সনিসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।

সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা বাণিজ্য সম্প্রসারনের ক্ষেত্রে বেনাপোল ও পেট্রাপোল বন্দর অভ্যন্তরে নানান বাঁধা ও বৈষম্যের কথা তুলে ধরে প্রতিকারের আহবান জানান। পরে স্থলবন্দর চেয়ারম্যান এসব সমস্যা সমাধানের নির্দেশনা দিয়ে বাণিজ্য গতিশীলের আশ্বাস দেন।সভা শেষে বন্দরে বাণিজ্যিক কার্যক্রম ও ইমিগ্রেশনে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত পরিদর্শন করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews