1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাইকগাছায় বজ্রপাতে এক জন নিহত আহত দুই

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা)  প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় বজ্রপাতে এক স্বামী পরিত্যক্তা দিনমজুর গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূ লাকী খাতুন (৪৫) উপজেলার লক্ষীখোলা গ্রামের তোফাজ্জেল সরদারের মেয়ে। এ ঘটনায় ওড়াবুনিয়া গ্রামের সন্তোষ সানা(৫২) ও তার স্ত্রী সুভদ্রা সানা(৪০) আহত হয়। আহত সুভদ্রার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আনিসুর রহমান ভুট্টর চিংড়ি ঘেরে হতাহতের এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে ঘটনার দিন সকালে হতাহতরা সবাই একই সঙ্গে  কেওড়াতলাস্থ জৈনক ব্যক্তির চিংড়ি ঘেরে দিনমজুরের কাজ করছিল। প্রচুর বৃষ্টিপাতের মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই হতভাগী লাকী খাতুনের মৃত্যু করুণ মৃত্যু হয় এবং সন্তোষ সানা দম্পতি আহত হয়। আহত সুভদ্রার অবস্থা আশংকাজনক হলেও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার মন্ডল বলেন চিকিৎসা প্রদান করার পর সুভদ্রা অনেকটাই সুস্থ হয়েছে তবে তিনি পুরোপুরি শঙ্কা মুক্ত নন। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট